সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ ২০২২

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ ২০২২ : বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী স্টেশন মাস্টার পদে বাছাই পরীক্ষা (এমসিকিউ) আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সহকারী স্টেশন মাস্টার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫৩১ জন । বাংলাদেশ রেলওয়েতে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে নিয়োগ পাবে ৫৬০ জন। সহকারী স্টেশন মাস্টার পদে দেশের সকল জেলার প্রার্থীদের আবেদনর সুযোগ ছিলো ।

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ ২০২২

বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। যেখানে সহকারী স্টেশন মাস্টার পদের পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নিদের্শাবলী প্রকাশ করা হয়। যা ১ অগাস্ট, ২০২২ তারিখ রোজ সোমবার প্রকাশ করা হয় বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট, ২০২২ তারিখ রোজ শনিবারে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আট বিভাগ এবং বগুড়ায় সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিভাগে। এ বিভাগে মোট পরীক্ষার্থী ৬২ হাজার ২২৯ জন।

এ ছাড়া ময়মনসিংহে ২৭ হাজার ৪১৯ জন, রাজশাহীতে ৩৯ হাজার ৬৮৫, বরিশালে ২৩ হাজার ৩০৪, সিলেটে ১০ হাজার ৫১২, খুলনায় ৪৮ হাজার ৯০, চট্টগ্রামে ৫৬ হাজার ৩৫৬, রংপুরে ৫২ হাজার ৭৯৭ এবং বগুড়ায় ২০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী।

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা শনিবার বিকেল ০৩টায় শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তিনটার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার আসন বিন্যাস২০২২

আপনি কি সহকারী স্টেশন মাস্টার পদের একজন পরীক্ষার্থী? তাহলে নিশ্চিত ভাবে আপনি এখন উক্ত পদের পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্লান ও কেন্দ্র তালিকা খুঁজছেন। তাহলে চিন্তার কোন বিষয় নেই কারণ আমরা এখানে সহকারী স্টেশন মাস্টার পদের কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস তুলে ধরব। যাতে করে আপনি আপনার রোল নাম্বার মিলিয়ে জানতে পারবেন কেন্দ্রের নাম এবং রুম ও সিট নম্বর। পরীক্ষার আগে আসনবিন্যাস, কেন্দ্র তালিকা বা সিট প্ল্যান দেখে নেওয়া অত্যন্ত জরুরি বিষয়। এতে করে সহজেই আপনার কাঙ্খিত বা নির্ধারিত আসনটি পেয়ে যাবেন কোনরকম সময় নষ্ট ছাড়ায়। উল্লেখ্য যে, রেলওয়ের স্টেশন মাস্টার পদের পরীক্ষা ৮টি বিভাগীয় শহরের, মোট ৩৫০টি কেন্দে অনুষ্ঠিত হবে।

ডাউনলোড আসন বিন্যাস

Bangladesh Railway Assistant Station Master Admit Card

Railway Admit Card





Post a Comment

Previous Post Next Post